গাজীপুরে মাদক উ'দ্ধার ও হ'ত্যাচে'ষ্টার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ | sotto unmochon গাজীপুরে মাদক উ'দ্ধার ও হ'ত্যাচে'ষ্টার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

গাজীপুরে মাদক উ’দ্ধার ও হ’ত্যাচে’ষ্টার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

ডেক্স রিপোর্ট / ২৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং একটি হ’ত্যাচে’ষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তড়িৎ ও যুগপৎ অভিযানে অপরাধীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​পুলিশি সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১১টার দিকে গাছা থানার উত্তর খাইলকুর বটতলা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় ওই এলাকার একটি বাড়ির গেটের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উ’দ্ধার করা হয়। নিষি’দ্ধ এই মাদক বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে হাতেনাতে মোঃ সানোয়ার হোসেন ও মোঃ রাহাত হোসেন রাব্বি নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়’ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

​এদিকে, একই রাতে সাড়ে ১০টার দিকে কুনিয়া পাছর এলাকায় পৃথক আরেকটি সফল অভিযান চালায় গাছা থানা পুলিশ। এই অভিযানে গত ২৯ মে দায়ের করা একটি চাঞ্চল্যকর হ’ত্যাচে’ষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ তুহিন মিয়া ওরফে তুহিন খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত তুহিন কুনিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া একই রাতে পরিচালিত বিশেষ অভিযানে একটি প্রসিকিউশন মামলার আরও একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলায় ২ জন, নিয়মিত মামলায় ১ জন এবং প্রসিকিউশন মামলায় ১ জনসহ সর্বমোট ৪ জন আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃ’ঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa