• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া গাজীপুরে রেললাইনে গেম খেলাই কাল হলো: এসএসসি পরীক্ষার্থীসহ প্রা’ণ হারালেন ২ তরুণ রাজশাহীকে ঢেলে সাজানোর অঙ্গীকার: বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় গাজীপুরে উদ্ধার ঠাকুরগাঁওয়ের তিন কিশোরী ও শিশু জুয়েল পরিবারের কাছে হস্তান্তর আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬: নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে বিশ্বনাগরিক গড়ার আহ্বান কালিয়াকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃ’ত্যু, ট্রাকে অ’গ্নিসংযোগ প্রবাসীদের আইডি হ্যাক করে অর্থ আ’ত্মসাৎ: লালপুরে সক্রিয় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার উদ্বোধনের মাস না পেরোতেই বিপত্তি: কালিয়াকৈরে কোটি টাকার ব্রিজ-সংলগ্ন সড়কে ধস পারিবারিক কলহ কেড়ে নিল প্রাণ: বাঘায় গৃহবধূর রহস্যজনক আ’ত্মহনন টঙ্গীতে পুলিশের সাঁড়াশি অভিযান: মাদক কারবারিদের ঘর চিহ্নিত ও ৩৯ জন গ্রেপ্তার

গাজীপুরে রেললাইনে গেম খেলাই কাল হলো: এসএসসি পরীক্ষার্থীসহ প্রা’ণ হারালেন ২ তরুণ

ডেক্স রিপোর্ট / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় মোবাইলে গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই তরুণের মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের নিচে তারা কাটা পড়েন। নি’হতদের মধ্যে মো. নাঈম স্থানীয় গিরাজা কিশোর (জিকে) উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং আশিকুল একটি গ্যাস সিলিন্ডার দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। নাঈম ধীরাশ্রম এলাকায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে আসছিলেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন নাঈম। স্থানীয়দের তথ্যমতে, ধীরাশ্রম রেল স্টেশনের পাশে রেললাইনে বসে ওই তরুণরা মোবাইলে গেম খেলছিলেন। কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ শুনতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাত ১০টার দিকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃ’ত্যু হয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

​জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, রেললাইনে অসতর্কভাবে অবস্থান ও চলাচলের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঈদের আগমুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি এবং কিশোর-তরুণদের এমন ঝুঁকিপূর্ণ আচরণের বিষয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা