পারিবারিক কলহ কেড়ে নিল প্রাণ: বাঘায় গৃহবধূর রহস্যজনক আ'ত্মহনন | sotto unmochon পারিবারিক কলহ কেড়ে নিল প্রাণ: বাঘায় গৃহবধূর রহস্যজনক আ'ত্মহনন | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

পারিবারিক কলহ কেড়ে নিল প্রাণ: বাঘায় গৃহবধূর রহস্যজনক আ’ত্মহনন

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৩৮৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

রাজশাহীর বাঘায় পারিবারিক বিবাদের জেরে এক তরুণী গৃহবধূর আ’ত্মহ’ত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) ভোররাতে উপজেলার বাঘা পৌরসভার ৩নং কলিকগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে। পুলিশ সকাল ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

​নিহত শাকিলা আক্তার (২২) বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল মালেকের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে কলিগ্রামের শফিকুলের পুত্র আশিক মাহমুদের সাথে তার বিয়ে হয়েছিল। এই দম্পতির সংসারে শান্ত নামের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে শাকিলার স্বামী আশিক কাজের প্রয়োজনে জেলার বাইরে ধান কাটার শ্রমিক হিসেবে অবস্থান করছেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই শাকিলা ও আশিকের দাম্পত্য জীবনে অশান্তি লেগে ছিল। চলমান পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে শাকিলা ক্ষোভ নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে স্বামীর সাথে তার তীব্র বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, এই কলহের জেরে সৃষ্ট মানসিক য’ন্ত্রণা সইতে না পেরে শুক্রবার ভোরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে আ’ত্মহ’ত্যা বলে ধারণা করা হলেও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa