উদ্বোধনের মাস না পেরোতেই বিপত্তি: কালিয়াকৈরে কোটি টাকার ব্রিজ-সংলগ্ন সড়কে ধস | sotto unmochon উদ্বোধনের মাস না পেরোতেই বিপত্তি: কালিয়াকৈরে কোটি টাকার ব্রিজ-সংলগ্ন সড়কে ধস | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

উদ্বোধনের মাস না পেরোতেই বিপত্তি: কালিয়াকৈরে কোটি টাকার ব্রিজ-সংলগ্ন সড়কে ধস

ডেক্স রিপোর্ট / ৩৭৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি অর্থায়নে নবনির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের অংশ ধসে যাওয়ায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নবনির্মিত ব্রিজের দুই পাশের সড়কের মাটি ও কার্পেটিং সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে ধসে যাওয়া অংশ দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করছে।

​স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত সোমবার (৪ মে) দিবাগত রাতে আকস্মিকভাবে সড়কের একটি বিশাল অংশ ধসে পড়ে। ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা ব্যয়ে নির্মিত এই ৫৫ মিটার দীর্ঘ সেতুটি স্থানীয়দের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচনের কথা থাকলেও এখন তা দুর্ঘটনার মরণফাঁদে পরিণত হয়েছে। মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে মাত্র এক মাস আগে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।

কালিয়াকৈর মকশ বিল ব্রিজের ধসে যাওয়া সংযোগ সড়কের চিত্র

এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কারিগরি ত্রুটির কারণেই সামান্য বৃষ্টি বা সময়ের ব্যবধানে সড়কটি ধসে পড়েছে। বড় অংকের বাজেট সত্ত্বেও কাজের গুণগত মান বজায় না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে থাকা পথচারী ও চালকরা দ্রুত সড়কটি স্থায়ী সংস্কার এবং এই অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

​এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি। তবে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জানান, অতিবৃষ্টির প্রভাবে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ এখনো শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশটি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa