গাজীপুরে চিংড়ি মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মা'ন্তিক মৃ'ত্যু - Sotto Unmochon গাজীপুরে চিংড়ি মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মা'ন্তিক মৃ'ত্যু - Sotto Unmochon
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে চিংড়ি মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মা’ন্তিক মৃ’ত্যু

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

Views: 0

এস ও টুটুল গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় চিংড়ি মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— ওই এলাকার জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৮) এবং মিলন মিয়ার মেয়ে মোহনা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে চিংড়ি মাছ ধরতে যায় রাবেয়া ও মোহনা। এসময় অসাবধানতাবশত দু’জনই পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির মাধ্যমে তাদের মরদেহ উদ্ধার করে।

শিশুদের অকালমৃ’ত্যুতে শোক প্রকাশ করে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেত্রী রিনা বেগম বলেন, এ ঘটনা আমাদের সবার জন্য হৃদয়বিদারক। আমি নিহত শিশুদের পরিবারকে গভীর সমবেদনা জানাই ও ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে শিশু দু’টির মৃ’ত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে মাতম।

গাজীপুর সদর মেট্রো থানার এসআই মনির হোসেন জানান, শিশুদের মৃ’ত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ২:৪২)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard