ফরিদপুরের সালথায় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও আইনশৃ’ঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবগঠিত কমিটির সদস্যসচিব এনায়েত হোসেন।
মতবিনিময় সভায় প্রধান আলোচক ও বক্তারা সালথা উপজেলার বর্তমান আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি এবং মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে যেকোনো মূল্যে মাদকের অপব্যবহার ও এর বিস্তার চিরতরে নির্মূল করতে হবে। এলাকার শান্তিশৃ’ঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এছাড়া অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও বিশেষ জোর দেওয়া হয়।
উক্ত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।