বাঘায় আগ্নেয়া'স্ত্র ও গু'লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার | sotto unmochon বাঘায় আগ্নেয়া'স্ত্র ও গু'লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার | sotto unmochon
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী গাছায় হ’ত্যা’চে’ষ্টা, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ৬ গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ী হ’ত্যা ও ডাকাতি: র’ক্ত’মাখা চাকুসহ দুই মূল আসামি গ্রেপ্তার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা’শ: বাসে শ্বা’সরোধে হ’ত্যা’র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার গাজীপুরে গাছা থানা পুলিশের বিশেষ অ্যাকশন: পৃথক অভিযানে আটক ৪

বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৩৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর বাঘায় সুনির্দি’ষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি সচল বিদেশি পি’স্ত’ল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গু’লিসহ রোজিনা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের তলদেশ থেকে উদ্ধার করা হয় উক্ত অবৈধ অ’স্ত্র ও গোলাবারুদ। গ্রেফতারকৃত রোজিনা খাতুন ওই এলাকার আলতাব হোসেনের কন্যা এবং একই গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

​জেলা গোয়েন্দা শাখা সূত্রে প্রকাশ, পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের সুসংগঠিত নেতৃত্বে এসআই মো. স্বপন হোসেন, এসআই মো. মেহেদী হাসান, এএসআই মো. নাজমুল সাকিব ও এএসআই মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত দুটি কার্যকর পি’স্ত’ল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গু’লি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী তার স্বামীর পরিচয় নিশ্চিত করেন। তার স্বামী রুবেল হোসেন (৪৪) ওই এলাকার আব্দুস সামাদের পুত্র।

​বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক জানান, শনিবার গভীর রাতে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়া’স্ত্র, ম্যাগাজিন ও গু’লিসহ রুবেল হোসেনের স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করে। তিনি আরও উল্লেখ করেন, সিডিএমএস তথ্য পর্যালোচনা করে দেখা গেছে পলাতক রুবেল হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে পাকুড়িয়া ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় প্রভাব বিস্তার ও মাদক কারবারে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ১৩টি মামলা আদালতে বিচারধীন রয়েছে। তাকে আইনের আওতায় আনতে ডিবির অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃত রোজিনা খাতুনের বিরুদ্ধে অ’স্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa