গাজীপুরে সাংবাদিক তুহিন হ'ত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Sotto Unmochon গাজীপুরে সাংবাদিক তুহিন হ'ত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Sotto Unmochon
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে সাংবাদিক তুহিন হ’ত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হ’ত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় নগরীর বোর্ডবাজার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও গাছা প্রেসক্লাবের যৌথভাবে এ আয়োজন করে।বিএমএসএফ গাজীপুর জেলা শাখা ও আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে গাছা প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফুল আলম মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাছা প্রেসক্লাব সভাপতি এমারত হোসেন বকুলের সরকার।

গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল, থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার, গাছা থানার জামাতের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার, সহসভাপতি এএসএম নাঈম মিয়া, আবুল হাসেম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, মোহাম্মদ আলী, সোলেমান শাহ, এন সি পির নেতা সিয়াম, আল-আমিন শাকিল সরদার সহ অন্যান্য নেতা কর্মীরা।

এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক শামীম হোসেন,ইসমাইল হোসেন, জনাব মোবারক হোসেন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আনিসুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, সাংবাদিক এমআর নাসির, আরিফ মৃধা, আমির আলী, মাহবুবুর রহমান,মো.রফিকুল ইসলাম, অলিদুর রহমান অলি, জাহিদ হোসেন জনি, নাহিদ সরকার, শহিদুল ইসলাম, হাজী মুসা, আলমগীর কবির, আনিসুল ইসলাম, মাজনুন মাসুদ, মামুন সরকার, নজরুল ইসলাম, গাজী মামুন, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ ইকবাল হোসেন, আইনি সহায়তা কেন্দ্র আসক আসল ফাউন্ডেশন এর মহানগর সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, রাজু আহমেদ, জয়, টিটু কান্তিকর সাবরিনা জাহান, ফাহিম ফরহাদ, টুটুল প্রমুখ।

বক্তারা নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশের নিশ্চয়তা এবং নির্মমভাবে আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারসহ দোষীদের দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে সংবাদ প্রকাশ করতে গিয়ে বহু সাংবাদিক হত্যার শিকার হয়েছেন বা নির্যাতন, নিপীড়ন ও মামলা–হামলার মুখোমুখি হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (দুপুর ১:৪৩)
  • ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard