• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস নিয়ম না মেনে ভবন নির্মাণ ও রাস্তা দখলের সাজা: গাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ লাইন কাটা ও জরিমানা টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২ গাজীপুরে সাংবাদিককে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণ: ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানার ষষ্ঠ তলায় আ’গুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নিয়’ন্ত্রণ

পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি

ডেক্স রিপোর্ট / ২৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় জাল টাকা দান করে প্রতারণার চে’ষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) পবিত্র জুমার নামাজ চলাকালীন এই চা’ঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃত ব্যক্তির নাম হানিফ মিয়া, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পূর্বে অভিযুক্ত হানিফ মিয়া মসজিদে দান করার উদ্দেশ্যে দুটি ৫০০ টাকার নোট প্রদান করেন এবং সেখান থেকে ২০০ টাকা দান হিসেবে রেখে বাকি ৮০০ টাকা খুচরা ফেরত চান। এ সময় উপস্থিত এক মুসল্লির মনে সন্দেহ জাগলে তিনি নোট দুটি নিবিড়ভাবে পরীক্ষা করেন এবং সেগুলো জাল বলে শনা’ক্ত করেন। পরবর্তীতে অন্যান্য মুসল্লিরাও নোটগুলো যাচাই করে জাল টাকার বিষয়টি নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

​সংবাদ পেয়ে গাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এই নজিরবিহীন জালিয়াতির ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ধৃত ব্যক্তির কাছ থেকে মোট সাতটি ৫০০ টাকার জাল নোট উ’দ্ধার করা হয়েছে। তার বি’রুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা