• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গাজীপুরে সীমানা নির্ধারণের পরও হয়রানি: কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ পাওনা টাকা চাওয়ায় হোটেল মালিককে ‘চাঁদাবাজ’ সাজানোর অভিযোগ: রাজশাহীতে সংবাদ সম্মেলন সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া গাজীপুরে রেললাইনে গেম খেলাই কাল হলো: এসএসসি পরীক্ষার্থীসহ প্রা’ণ হারালেন ২ তরুণ রাজশাহীকে ঢেলে সাজানোর অঙ্গীকার: বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় গাজীপুরে উদ্ধার ঠাকুরগাঁওয়ের তিন কিশোরী ও শিশু জুয়েল পরিবারের কাছে হস্তান্তর আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬: নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে বিশ্বনাগরিক গড়ার আহ্বান কালিয়াকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃ’ত্যু, ট্রাকে অ’গ্নিসংযোগ প্রবাসীদের আইডি হ্যাক করে অর্থ আ’ত্মসাৎ: লালপুরে সক্রিয় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গাজীপুরে সীমানা নির্ধারণের পরও হয়রানি: কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

ডেক্স রিপোর্ট / ৪৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

গাজীপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর (পলা গাছ) এলাকায় জোরপূর্বক রাস্তা দখলের অভিযোগ এনে একটি মহলের পক্ষ থেকে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেছেন এক ভুক্তভোগী নারী ও তার পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, তারা নিজেদের ক্রয়কৃত জমিতে সরকারি নিয়মানুযায়ী রাস্তার জায়গা পর্যাপ্ত পরিমাণ ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ অন্যায়ভাবে কাজে বাধা প্রদান করে। এরপর একটি চক্র ঘটনাটিকে ভিন্নখাতে মোড় নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় মাধ্যমে “রাস্তা দখল” সংক্রান্ত সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে, যা তাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

​ভুক্তভোগী পরিবার জানান, জমি নিয়ে বিরোধের জেরে ইতিপূর্বে একাধিকবার সরকারি ও বেসরকারি সার্ভেয়ার (আমিন) দ্বারা জমির সীমানা সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনজুরুল করিম টিটু ও তার লোকজন সেই আইনি সীমানা মানতে নারাজ। উল্টো তারা বাড়ি নির্মাণের কাজ করতে গেলে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন ও বাধা সৃষ্টি করে আসছেন। একজন দায়িত্বশীল পদের প্রার্থীর এমন অন্যায় ও একগুঁয়ে আচরণের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মে) কাউন্সিলর প্রার্থী মনজুরুল করিম টিটুর একটি অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা অঞ্চলের (অঞ্চল-৩) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে উভয়পক্ষের সার্ভেয়ারদের সমন্বয়ে যৌথভাবে পুনরায় সীমানা নির্ধারণের নির্দেশ দেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সেই নির্দেশনার আলোকে রবিবার (১৭ মে) সকালে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের সার্ভেয়ার দ্বারা জমি ও রাস্তার সীমানা চূড়ান্তভাবে পরিমাপ করা হয়।

​চূড়ান্ত পরিমাপে ভুক্তভোগী পরিবারের দাবির সত্যতা প্রমাণিত হওয়ার পর তারা জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জমি ও রাস্তার জায়গা ছেড়ে কাজ করছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউন্সিলর প্রার্থী টিটু তাদের ওপর জুলুম করেছেন এবং তাদের নামে মিথ্যা নিউজ করিয়েছেন। তারা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রশাসনের কাছে এই হয়রানির সুষ্ঠু বিচার দাবি করছেন। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, চূড়ান্ত সীমানা নির্ধারণের পর এখন আর কোনো বিরোধ থাকার কথা নয়। মিথ্যা তথ্য দিয়ে কাউকে সামাজিক হেয় প্রতিপন্ন করা অত্যন্ত নিন্দনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা