গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুলকে রামদা দিয়ে কু’পিয়ে ও পেটানোসহ গু’রুতর আহত করার ঘটনায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নথিবদ্ধ হওয়া এই মামলায় গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদ মন্ডলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অ’জ্ঞা’তনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মর্মান্তিক এই হামলার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে খবর আসে গাছা থানার ডেগেরচালা ফকির মার্কেট সংলগ্ন এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একদল সশ’স্ত্র লোক দেশীয় অ’স্ত্রের মহড়া দিচ্ছে। সংবাদ কাভার করতে শরীফ ওমর টুটুল ও তাঁর সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছে তারা দেখতে পান রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও লোহার রডসহ বেশ কিছু লোক মুখোমুখি অবস্থান করছে। সাংবাদিক টুটুল মোবাইল ফোনে এই সংঘাতের ভিডিও ধারণ শুরু করলে হামিদ মন্ডলের নির্দেশে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল ধারালো রামদা দিয়ে টুটুলের মাথা লক্ষ্য করে পরপর দুটি কোপ দেয়।
কোপের আঘাতে র’ক্তা’ক্ত হয়ে টুটুল মাটিতে লুটিয়ে পড়লে অন্য অভিযুক্তরা স্টিলের পাইপ ও রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর শুরু করে। মামলায় উল্লেখ করা হয়েছে, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রড দিয়ে আঘাত করেন এবং আমজাদ হোসেন সাংবাদিক টুটুলের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হ’ত্যার চে’ষ্টা চালান। একই সময়ে ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন। পরবর্তীতে সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উ’দ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর রাজনৈতিক বা প্রভাবশালী মহলের এই ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সাথে তিনি হামলায় ব্যবহৃত অ’স্ত্র উ’দ্ধার এবং আহত সাংবাদিক ও তাঁর পরিবারের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লি’ষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।