গুলিস্তানে শিশুর বস্তাবন্দি লাশ - Sotto Unmochon গুলিস্তানে শিশুর বস্তাবন্দি লাশ - Sotto Unmochon
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গুলিস্তানে শিশুর বস্তাবন্দি লাশ

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

Views: 0

রাজধানীর গুলিস্তান অলেম্পিক ভবন সংলগ্ন মোড় থেকে সানি (৫) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির লাশের বস্তার ভেতরে একটি চিরকুটও পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের ধারণা, মাদক ব্যবসায়ীরা তাদের কাছে টাকা চেয়ে না পেয়ে প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হত্যার পর শিশুটিকে ওই জায়গায় ফেলে গেছে দুর্বৃত্তরা। পরিচিত কেউ ক্ষোভের বশীর্ভূত হয়ে শিশুটিকে হত্যা করেছে বলে চিরকুট দেখে অনেকটা নিশ্চিত হয়েছে পরিবার।
শিশুটির মা ঝর্ণা বেগম বলেন, তারা গুলিস্তান স্টেডিয়াম সংলগ্ন এলাকার ফুটপাথে থাকেন। তিন ছেলের মধ্যে সানি মেঝো। ছোট ছেলে বাহারও (৩) ৬ মাস ধরে নিখোঁজ। তাকে একই এলাকার আরেক ভবঘুরে বাদল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা তাদের। সানির বাবা সাগর শেখ একটি মামলায় ৮ মাস ধরে কারাগারে আছে। ঝর্ণা বলেন, গত শনিবার রাত ৯টার দিকে সানি, ও রুবি নামে এক শিশুর সঙ্গে স্টেডিয়ামের বারান্দায় টিভি দেখছিলো। এরপর রুবি চলে আসলেও সে ওইখানেই ছিলো। এরপর অনেক রাত হয়ে গেলেও সানি আর আসেনি। রুবি জানায়, এক লোক সানিকে মজা খাওয়াতে চেয়েছিলো। কিন্তু সানি তখন তার সঙ্গে যায়নি। এরপর রুবি চলে এসেছে। পরে কি হয়েছে সে আর জানে না। পরে গুলিস্তান, শাহবাগ, হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, ওই এলাকার মাদক ব্যাবসায়ী ল্যাংরা রাসেল, পিন্টু, পায়েল, হিরা, টুপি জুয়েল, কালামরা বিভিন্ন সময় তাদের কাছে টাকা দাবি করতো। টাকা না দিলে তাদের মারধরও করা হতো। মাঝেমাঝে হুমকি-ধামকিও দিতো। তারাই এই ঘটনা ঘটিয়েছে।
এদিকে সানির লাশের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়ে শিশুটির খালু কমিউনিটি পুলিশের সদস্য চাঁন মিয়া বলেন, ওই চিরকুটে লেখা রয়েছে, ‘চাঁন মিয়া + জন্না পোলা মেরে পেলেছে ২০ হাজার বশর জেল’।
এ বিষয়ে পল্টন মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে ওই জায়গায় তোশক দিয়ে ঢেকে ফেলে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৩:২৫)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard