মুরাদনগরে চোরাই গাড়িসহ ২ জন গ্রেপ্তার - Sotto Unmochon মুরাদনগরে চোরাই গাড়িসহ ২ জন গ্রেপ্তার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

মুরাদনগরে চোরাই গাড়িসহ ২ জন গ্রেপ্তার

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল থেকে চুরি যাওয়া গাড়িসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জেলার দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসান মিয়া (২৫) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কুদ্দুছ মিয়া (২৭)।

বৃহস্পতিবার (৭ নেভম্বর) সন্ধ্যায় বিহ্মণবাড়িয়া জেলার আখাউড়া খরমপুর মাজার রোড এলাকা থেকে চোর চক্রকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া গাড়িটিও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৬ অক্টোবর) রাতে উপজেলার ঘোড়াশাল এলাকার তাসফি ইট ভাটা থেকে একটি পাওয়ার টিলার (ট্রাক্টর) গাড়ি চুরি হয়। পরদিন দুপুরে ইট ভাটার মালিক কামাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার কিছুক্ষণ পরেই কামাল হোসেন জানতে পারে তার চুরি যাওয়া গাড়িটি বিহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকায় বিক্রির জন্য নেয়া হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে মুরাদনগর থানার এসআই বাদল তার সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর যাওয়ার পথে আখাউড়া খরমপুর মাজার রোড এলাকায় ভাটার মালিক কামাল হোসেন গাড়িটি দেখতে পায়। পরে গাড়ির সাথে থাকা ওই দুই চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে মালিককে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, গাড়ির মালিক কামাল হোসেনর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১:৫৪)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard