
দুপুর বেলা খাবার খেয়ে
বিশ্রাম নিতে যাব
বিকেল শেষে সন্ধ্যা হলে
নাস্তা পানি খাব।
রাতের খাবার খাওয়া শেষে
যাব ঘুমের দেশে
ভোর সকালে ভোরে ভোরে
উঠবো বীরের বেশে।
সকাল বেলায় খাবার খাব
আগ দুপুরেও ঠিক
তখন আমার দেহ খানা
করবে ঝিক মিক।
(সূর্যি পাখির ছড়া, পৃষ্ঠা-৫)
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।