
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আ'ত্মশু'দ্ধির পর আনন্দের বার্তা নিয়ে সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মো. মিরাজ মিয়া। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আগামী সিটি নির্বাচনে ৪৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় মিরাজ মিয়া বলেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সাম্য ও সম্প্রীতির শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে ফিরে আসে। দীর্ঘ এক মাস রোজা পালনের মাধ্যমে আমরা ধৈর্য, সংযম ও মানবতার যে শিক্ষা গ্রহণ করেছি, তা যেন আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিফলিত হয়। ঈদের এই অনাবিল আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি ৪৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়নে এবং আগামী দিনের পথচলায় ওয়ার্ডবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। মিরাজ মিয়া আশাবাদ ব্যক্ত করেন যে, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের নতুন বারতা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।