
রাজশাহীতে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে শনিবার বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে দূতাবাসের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনোজ কুমার দুই দেশের গভীর মৈত্রীর ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য ভারত ও বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ধরে হৃদয়ে ধারণ করে আসছে। এই অভিন্ন সংস্কৃতি ও ভাষার টান দুই দেশের মানুষের মধ্যে যে অকৃত্রিম ভালোবাসার সেতুবন্ধন তৈরি করেছে, তা আগামীতেও অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিবসটি স্মরণে প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।