
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) এক কর্মীকে গু'লি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চা'ঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই লুণ্ঠিত মোটরসাইকেল উ'দ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উ'দ্ধার হওয়া মোটরসাইকেলটি একটি ইয়ামাহা আর ওয়ান-৫ (Yamaha R15)। এ ঘটনায় জড়িত আসামিদেরও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌঁকস টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উ'দ্ধার করা হয়। উ'দ্ধারকৃত মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজে শনাক্ত করেছেন। আসামিদের গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত অ'স্ত্র উ'দ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার যোগিতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটি মহানগর সদস্য।
ভুক্তভূগী হাবিব চৌধুরী জানান, তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনের সূত্র ধরে ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে যোগিতলা এলাকায় আসেন। একপর্যায়ে টেস্ট ড্রাইভের কথা বলে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
এসময় হাবিব চৌধুরী বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গু'লি ছোড়ে। গু'লিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপর আরেকটি গু'লি ছুঁড়লে তাও হাতের পাশ দিয়ে চলে যায়। একপর্যায়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। তিনি ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার আওতাধীন মোগরখাল এলাকায় বসবাস করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।