
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত ও হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে গাজীপুরে কম্বল বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের কলমেশ্বর এলাকায় অবস্থিত খন্দকার রজব আলী বিদ্যানিকেতন স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার প্রায় তিন শতাধিক হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতের এই কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বোর্ডবাজার শাখার ম্যানেজার একেএম ফজলুল হক। তিনি বলেন, “কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির কর্মকর্তা আশিকুল আলম দিদার, খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন মোল্লা, স্থানীয় সমাজসেবক আব্দুর রশিদ মোল্লা, ইঞ্জিনিয়ার আজারুল ইসলাম খন্দকার, ইব্রাহিম তালুকদারসহ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অন্যান্য কর্মকর্তারা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগেই অসহায় মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, শীতের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় উপকারে এসেছে। স্থানীয় এলাকাবাসী লংকাবাংলা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।