
গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষের মৃ'ত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, সকালে রেললাইনের ওপর র'ক্তা'ক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃ'ত্যু হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর হলেও এখন পর্যন্ত কেউ তাকে শনাক্ত করতে পারেননি। জানা গেছে, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ দেখা গেছে।
এ বিষয়ে কি-ম্যান জাহাঙ্গীর বলেন, “সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে ফোন করে জানায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করি। পরবর্তী ব্যবস্থাগ্রহণ প্রকৃৃয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।