
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আরিফুল ইসলাম বিলাত। আজ নির্ধারিত সময়ে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উত্তোলনের সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আরিফুল ইসলাম বিলাত জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে চান এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
রাজশাহী-৬ আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনমুখী তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।