
মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে জিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় ও ভালো কাজ করায় গাছা থানার টিমকে পুরস্কৃত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)। ওই পুরস্কার গ্রহণ করেন গাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
এ সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) , পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। কমিশনার মহোদয় তাদের আবেদন শোনেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ)এবং অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।