• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারী পেলেন ‘অদম্য’ স্বীকৃতি বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়েক ঘণ্টা’র মধ্যেই গাজীপুরে পাঁচ স্থানে আ‘গুন আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা–২০২৫।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগ ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ বছরের বইমেলা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় অংশ নিয়েছে ৮১টি প্রতিষ্ঠান—এর মধ্যে ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ৭০টি বেসরকারি প্রকাশনা সংস্থা। বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউটসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোও এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হামিদুল হক; রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার; রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. রেজাউল আলম সরকার।মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৬টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান বাদে বাকি সাত দিন সাতটি ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অংশ নেবেন।

প্রতিদিনের আলোচনা সভার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও সাহিত্যবিষয়ক আড্ডা।

কর্মদিবসে মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

রাজশাহীর পাঠপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় বইমেলাটি ইতোমধ্যে পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবে।সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ৯:৪৩)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

dfxgvbdfffffybhrtfybrt

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট