প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
গাজীপুর শরীফপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী খু‘ন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকায় সেচ্ছাসেবক দলের এক জন সক্রিয় কর্মীকে হ‘ত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০সেপ্টেম্বর) রাত সারে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নি‘হত ওই কর্মী হলেন আব্দুল হালিম (৩৫)। নি‘হত হালিম নগরীর মালেকের বাড়ি শরীফপুর দরগারপাড় মহল্লার মৃ‘ত আব্দুস সামাদ ও মৃত হাজেরা খাতুনের ছেলে। হালিম পাশাপাশি বাড়িতে দুই স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্থানীয় জনৈক আদিব নামের এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় হালিমের। পরে রাতে স্থানীয় বাজারে ক্রামবোর্ড খেলার সময় আদিব নামের ওই যুবকসহ অজ্ঞাত ১০-১৫ জন হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করে হালিমকে।
স্বজনরা জানান, খবর পেয়ে প্রথমে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে ঢাকায় নেবার পথে গুরুতর আশ‘ঙ্কাজনক দেখে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ‘ত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, হালিম অত্যন্ত মিশুক ও ভালো মনের পর উপকারি মানুষ ছিলেন, সে সবার সুখ দুঃখে এগীয়ে আসতেন। তার এ নির্মম হ‘ত্যাকা‘ণ্ডে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে জানায় পুলিশ।
গাছা থানা পুলিশের অফিসার ইন-চার্জ ওসি আমিনুল ইসলাম মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে লা‘শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য জনৈক ব্যাক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছি। মামলা প্রকৃয়াধীন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন
-০১৭১১৯৮৫৮৩৫, বার্তা
ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।