বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি - Sotto Unmochon বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চন্ডিপুর বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে এক হাজার চারা গাছ বিতরণ করা হয়। আমেরিকান প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিঠুর সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম মিঠু বলেন,“পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ উপহার দিতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম, সাবাজ আহমেদ, ফরিদ হোসেন, মানুম হোসেন (সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড), সাগর আহমেদ (সাধারণ সম্পাদক, ৩নং পাকুড়িয়া যুবদল)সহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাবাজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদল ও সভাপতি, বাঘা পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদল।

এছাড়া উপস্থিত ছিলেন—জাহিদ হাসান, সাবেক সহ-সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল ও বাঘা উপজেলা যুবদল।ফারহান মাসুক ফাহিম (অর্ক), বাঘা উপজেলা ছাত্রদল।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ২:৪৪)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard