রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা - Sotto Unmochon রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।২ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

৩ সেপ্টেম্বর বেলা ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ চলবে ৪ ও ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত।৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।একইদিন রাত ৮টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা শেষে ফলাফল প্রকাশিত হবে।

নির্বাচনী কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।”

এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (সকাল ১০:৫৭)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard