গাজীপুরে ভোটিং ছাড়াই শিক্ষক সমিতির কমিটি গঠনের পাঁয়তারার অভিযোগ - Sotto Unmochon গাজীপুরে ভোটিং ছাড়াই শিক্ষক সমিতির কমিটি গঠনের পাঁয়তারার অভিযোগ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে ভোটিং ছাড়াই শিক্ষক সমিতির কমিটি গঠনের পাঁয়তারার অভিযোগ

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে অবৈধ পন্থায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ সোমবার সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রাথমিক শিক্ষকরা ওই অভিযোগ করেন।
শিক্ষকরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ওই কমিটি গঠনের দাবি তুলেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বর্তমানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি স্বঘোষিত আহ্বায়ক কমিটি দিয়েই চলছে। জাহাঙ্গীর আলম নিজেকে আহ্বায়ক দাবি করে সদর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক এক সমন্বয় সভায় ভোটিং ছাড়াই পরবর্তী শিক্ষক সমিতির কমিটি গঠনের ঘোষণা দেন। ১১ আগস্ট অনুষ্ঠিত ওই সভায় বিতর্কিত ওই সিদ্ধান্তের ঘোষণায় উপস্থিত অধিকাংশ শিক্ষকগণ এতে ক্ষুব্ধ হন। শিক্ষকদের মতামত উপেক্ষা করে ৬ সেপ্টেম্বর স্থানীয় জকি স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সভা আহবান করেন সমিতির স্বঘোষিত আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা ওই ঘোষণার প্রতিবাদ করেন ও ভোটের মাধ্যমে পরবর্তী কমিটি গঠনের দাবী করেন।

সদর উপজেলার ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মিলন জানালেন , ঘোষিত ৬ সেপ্টেম্বর তারিখে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষার দিনে কমিটি গঠনের পায়তারা মেনে নেয়া যায় না। গণতান্ত্রিক পন্থায় সদর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠনের দাবি তুলেন ক্ষুব্ধ শিক্ষকরা।

ওই উপজেলার পশ্চিম ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউদ্দিন আজাদ বলেন, অধিকাংশ শিক্ষকের মতামত ব্যতিরেকে রেখে কমিটি গঠন গ্রহণযোগ্য নয়। ভোটের মাধ্যমেই আমরা কাঙ্খিত কমিটি পেতে চাই।এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির স্বঘোষিত আহ্বায়ক

জাহাঙ্গীর আলম জানান, যাচাই-বাছাই করেই কমিটি গঠনের কাজ চলছে। ভোট হলেও মেনে নিব। উল্লেখ জাহাঙ্গীর আলম বিগত আওয়ামিলীগ আমলে গাজীপুর ২ এর সংসদ সদস্যের আর্শীবাদ পুষ্ট হয়ে সাধারণ সম্পাদক এর দ্বায়িত্ব পালন করেন। ৫ আগষ্ট আওয়ামিলীগ এর পতনের পর জাহাঙ্গীর আলম নিজেকে শিক্ষক সমিতির আহ্বায়ক দাবি করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১০:২০)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard