টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ - Sotto Unmochon টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

Views: 0

কালিমুল্লাহ ইকবাল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীবাজারে তুরাগ নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং খানাখন্দে ভরা সড়কের সংস্কারের দাবিতে সোমবার সকালে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলেছে প্রায় দেড় ঘণ্টা, এবং সকাল ১১টা ২০ মিনিটে নেতাদের সিদ্ধান্তে তা শেষ হয়। অবরোধ চলাকালে টঙ্গীবাজার উড়ালসেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, টঙ্গী বাজারের ব্যবসায়ী এবং হাজারো সাধারণ মানুষ।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেন, “টঙ্গীবাসীর জীবন ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন সেতু নির্মাণ ও সড়ক সংস্কার ব্যতীত সমস্যার সমাধান অসম্ভব। সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।”

এছাড়া বক্তৃতা দেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সভাপতি প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক থানা সভাপতি আসাদুজ্জামান কিরণ, স্থানীয় নেতা আব্দুর রহিম কালা, জসিম বাট, বিএম শামীম এবং মো. কামাল উদ্দিন, ম্যানেজার, কোঅপারেটিভ ব্যাংক, নতুন বাজার। সভাপতিত্ব করেন টঙ্গী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ না নিলে পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি, নতুন সেতু নির্মাণ এবং খানাখন্দে ভরা সড়কের সংস্কার দ্রুত বাস্তবায়ন করা উচিত, যাতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হয় এবং ব্যবসায়িক ক্ষতি কমানো যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৬:১৫)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard