Views: 0

সাবরিনা জাহান নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীর হায়দারাবাদ এলাকায় গত শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঝুটের গু’দামে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি গু’দামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চে’ষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়’ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন জানান, ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে আ’গুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে পানি দিয়ে নিয়’ন্ত্রণের চে’ষ্টা চালালেও আ’গুন দ্রুত পাশের ব্যবসায়ী আব্দুল আজিজ ও মিজানের গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, গু’দামের ভেতরে প্লাস্টিক জাতীয় ফেব্রিকস ও দাহ্য পদার্থ থাকায় আ’গুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে। তবে অ’গ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।