বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম - Sotto Unmochon বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘায় জাল সনদের অভিযোগে বাঘা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে তফিকুল ইসলাম (তফি) কে বাতিল করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান এর স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।অভিযুক্ত তফিকুল ইসলাম (তফি) উপজেলার বাঘা পৌরসভার চক-আমদপুর গ্রামের বাসীন্দা ও একই পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা গেছে, জাল সনদপত্র দিয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি তফিকুল ইসলাম (তফি) ‘র বিরুদ্ধে তদন্ত করা হয়। এতে শিক্ষা বোর্ডে জমা দেওয়া অভিযুক্ত সভাপতি তফিকুল ইসলামের স্নাতক (ডিগ্রী) সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে কমিটি থেকে বাদ দেওয়ার নোটিশ জারি করে শিক্ষা বোর্ড।

এদিকে, ৭ আগষ্ট রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান এর স্বাক্ষরিত এক পত্রে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে পুনরায় সভাপতির নামের তালিকা জমা দিতে হলা হয়েছে।

পত্রে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন বাঘা উচ্চ বিদ্যালয় এর অনুমোদিত এডহক কমিটির সভাপতির তালিকায় ০১ নং ব্যক্তি মোঃ তফিকুল ইসলামের শিক্ষাগত যোগ্যতার সদন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), রাজশাহী এর তদন্তে জাল প্রমানিত হওয়ায় সভাপতিকে বাতিল ঘোষণা করে উক্ত বিদ্যালয়ের সভাপতির নাম প্রস্তাব করে পুনরায় তালিকা অত্র বোর্ডে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হ’ল।

এ বিষয়ে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান বলেন, অফিসিয়ালি চিঠি এখনো পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে শুনছি।

বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এরকম কোনো আদেশ আমি পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:৪৫)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard