
দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বুধবার (সকাল ১২টায়) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
এদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে গ্রাম আদালতের বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়। আবেদনকারীর পক্ষের মনোনীত ইউপি সদস্য উপজেলা বিএনপির মহিলা দলের সম্পাদক রাজিনায়া সুলতানা (টুনি)ও সমাজ সেবক জহুরুল ইসলাম চৌধুরী (টুকু)। অন্যদিকে, প্রতিবাদী পক্ষের মনোনীত ইউপি সদস্য নওশাদ আলী ও ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু, উপজেলা কো অর্ডিনেটর মোঃ সৈয়দ আলী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা এবং বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু।
পরিদর্শনকালে ইউএনও রোমানা রিয়াজ বলেন, “পাঁচবিবি উপজেলায় এখন পর্যন্ত গ্রাম আদালতে মোট ৮২৮টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৭৯২টি নিষ্পত্তি হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্পব্যয়ে বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকার এই ব্যবস্থা চালু করেছে।”
ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন,১৯৭ টি মামলার মধ্যে “আমরা বাগজানা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে ১৭২টি মামলা নিষ্পত্তি করেছি। এর স্বীকৃতি হিসেবে আমরা জয়পুরহাট জেলায় গ্রাম আদালত কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেছি।”
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।