Views: 0

এসও টুটুল নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে নি’হত হয়েছে ৪ মাসের শিশু রাইহান। মারাত্মক ভাবে অগ্নিদ’গ্ধ হয়েছে শিশুটির বাবা রিপন মিয়া (২৩) ও মা হাফিজা (২০)।
রোববার সকাল সাড়ে ৪ টার দিকে পূবাইল মেট্রোপলিটন থানার ৪১নং ওয়ার্ডের কামারগাঁঁও এলাকার সাজ্জাদ মুন্সির বাড়িতে এই বিস্ফো’রণের ঘটনা ঘটে।
আ’গুন ঝলসানো রিপন মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ঘোষ পাড়া এলাকার লিটন মিয়ার ছেলে।
সে গাজী গ্রুপ অব কোম্পানিতে গাজী ট্যাংক ও সিংক মার্কেটিংয়ে টঙ্গী, পূবাইল ও কালীগঞ্জ এরিয়াতে শিক্ষানবিশ হিসাবে কাজ করতো। বিষয়টি নিশ্চিত করেছেন গাজী গ্রুপ অব কোম্পানির গাজীপুর এরিয়ার ম্যানেজার আতিকুর রহমান।

ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লা’স্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা যায় গ্যাস লিকেজের কারণে অগ্নি’কাণ্ডের ঘটনায় স্পট ডেথ হয় ৪ মাসের শিশু রাইহানের। অপরদিকে শিশুটির বাবা রিপনের শরীরের ৭০% ও মা হাফিজার ৮০% পুড়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় দু’দিন আগে শুক্রবার রিপনের পরিবারটি স্থানীয় সাজ্জাদ মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসাবে উঠে।
সাজ্জাদ মুন্সি জানান গত শুক্রবার আমার বাসায় ভাড়াটিয়া হিসাবে উঠে। খাট না থাকায় ঘরের মেঝেতেই বিছানা পেতে ঘুমিয়ে ছিল।রোববার সকালে বিস্ফো’রণের সাথে সাথে আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড সার্জারিতে রেফার্ড করে। ডাক্তার বলেছে প্রকৃত অবস্থা ৪৮ ঘন্টার মধ্যে জানানো যাবে।মৃ’ত ৪ মাসের রাইহান তার মা-বাবার পাশেই আছে।