Views: 0

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সিনিয়র ভূমি পত্রিকার প্রধান সম্পাদক সাইদুর রহমান রিমন গাজীপুরে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে গাজীপুরে অবস্থানকালে তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রবীণ এই সাংবাদিক পেশাগত জীবনে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য সুপরিচিত ছিলেন। তাঁর মৃ’ত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
সাইদুর রহমান রিমনের লা’শ বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরে তার লাশ ঢাকায় তাঁর নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মানিকগঞ্জ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হবে।