
ফাহিম ফরহাদ,নিজস্ব প্রতিনিধি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নি'হত আব্দুল মোবাশ্বির মাকিন, সায়মা ও আফছানা আক্তার প্রিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। সকালে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল গাজীপুর মহানগরীর গাছা এলাকায় নি'হত মাকিন, সদর থানার বিপ্রবর্থার সায়মা ও কালিয়াকৈরের প্রিয়ার গ্রামের বাড়িতে আসেন।
এসময় তারা নিহতদের কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ এবং নি'হতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তারা নি'হত মোবাশ্বির মাকিন, সায়মা ও আফছানার পরিবার ও স্বজনদের সমবেদনা জানান।
এসময় দূর্ঘটনার বিধ্বস্ত বিমানটি ত্রুুটি যুক্ত ছিল কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান এবং মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নি'হত সকল শ'হীদ পরিবারকে লেখাপড়াসহ সকল সার্বিক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ডার এবিএম গোলাম সাদিক, বৈমানিক প্রশিক্ষক, ৮নং বহর, মিক টোয়েন্টি নাইন বিমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।