প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সমাজ সেবক হাজী আহাম্মদ আলীকে শুক্রবার রাত ১২ টায় শ্বাসকষ্ট জনিত কারণে স্বজনরা স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন এ ঘোষণা দেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। দুই দফায় জানাযা শেষে শনিবার দুপুরে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর জামিয়া রশীদিয়া মাদরাসা মাঠে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। বেশকিছু দিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন
-০১৭১১৯৮৫৮৩৫, বার্তা
ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।