সাদিয়ার কান্না থামছেই না - Sotto Unmochon সাদিয়ার কান্না থামছেই না - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাদিয়ার কান্না থামছেই না

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

Views: 0

রবিবার চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ভবনধসে সাতজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিন সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বেরিয়েছিলেন রংমিস্ত্রি নুরুল ইসলাম (৩১)। ওই সময় পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই ভবনের দেয়াল ধসে তার ওপর পড়ায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসেন তার স্ত্রী সাদিয়া সুলতানা ও স্বজনরা। তারা আহাজারি করতে শুরু করেন। এসময় তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

তবে কোনোভাবেই সাদিয়া সুলতানার কান্না থামছিল না। শিশু সন্তানকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না করছিলেন। মায়ের সঙ্গে ছোট্ট শিশুটিও কাঁদছিল। এসময় তাদের বুকফাটা কান্নায় আশেপাশের মানুষও তাদের চোখের পানি ধরে রাখতে পারছিল না।

নুরুল ইসলামের শ্বশুর সাইফুল ইসলাম জানান, কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলেন নুরুল। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে। এখন মেয়েটি কেমন করে বাঁচবে?

আড়াই বছর আগে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নগরের শাহ আমানত সেতু এলাকায় থাকতেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৬:০১)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard