কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই'ন্তেকাল: দাফন সম্পন্ন | sotto unmochon কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই'ন্তেকাল: দাফন সম্পন্ন | sotto unmochon
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা’শ: বাসে শ্বা’সরোধে হ’ত্যা’র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার গাজীপুরে গাছা থানা পুলিশের বিশেষ অ্যাকশন: পৃথক অভিযানে আটক ৪ রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ পুলিশি অভিযান, অপরাধে জড়িত ৮৩ জন আটক বিদ্যুৎ বিলের ক্ষোভে প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে গ্রেপ্তার যুবক, থানায় বিএনপি-এনসিপি বাকবিতণ্ড গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযান: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই’ন্তেকাল: দাফন সম্পন্ন

​এ এইচ সবুজ,বিশেষ প্রতিনিধি / ১৪৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মো. মীর সেলিমের শ্রদ্ধেয় পিতা, সনমানিয়া ইউনিয়নের বিশি’ষ্ট প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিন (৯৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ’ত্যু’কালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে এবং বহু নাতি-নাতনীসহ অগণিত আত্মীয়-স্বজন ও গু’ণগ্রাহী রেখে গেছেন।

​শনিবার বিকেল চারটায় কাপাসিয়া উপজেলার স্থানীয় আড়াল জি.এল স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মরহুম আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিন সনমানিয়া ইউনিয়ন বিএনপির এক জ্যেষ্ঠ অভিভাবক, সাবেক রিলিফ চেয়ারম্যান এবং তৎকালীন সরকারের সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ পর্বে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক কর্মজীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজগর রশিদ খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকবাল হোসেন।

​শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও অংশ নেন গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শাকিল, সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সিদ্দিকুর রহমান এবং নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন জনি। এছাড়া সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দিন বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক মিজান মেম্বার, বর্তমান সভাপতি তৌহিদুজ্জামান তপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলম রিটন এবং গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে গভীর স্মৃতিচারণ করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র মীর মোশারফ হোসেন ও জ্যেষ্ঠ পৌত্র বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মীর মেহেদী হাসান।

​মরহুমের জানাজায় আইনজীবী সমিতির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর, জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং স্বজনদের পাশাপাশি বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও অসাম্প্রদায়িক চেতনার সাধারণ মানুষ সমবেত হয়ে শেষ শ্রদ্ধা জানান। প্রবীণ এই জননেতার প্রয়াণে গাজীপুর আইনজীবী সমিতি এবং সনমানিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa