গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী | sotto unmochon গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী | sotto unmochon
  • বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই’ন্তেকাল: দাফন সম্পন্ন ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র’ক্তা’ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা প্রভাবের হাতবদল নাকি ব্যবসার দখল? গাজীপুরে বাবা-ছেলের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ গাজীপুরে কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার, নেপথ্যে ব্ল্যা’কমেইলের চা’ঞ্চ’ল্যকর তথ্য টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ইয়াসিনের মৃ’ত্যু: চার দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরু’দ্ধ রাজশাহী কারাগারে কারারক্ষীর নামে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী

ডেক্স রিপোর্ট / ৭৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনিক নানাবিধ অনিয়মের প্রাথমিক সত্যতা মেলায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উক্ত কার্যালয়ে আকস্মিক পরিদর্শন পরিচালনা করে এ শা’স্তিমূলক ব্যব’স্থা গ্রহণ করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই কাশিমপুর ইউনিয়ন ভূমি দপ্তরে উপস্থিত হন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক নথিপত্র পর্যবেক্ষণের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম এবং সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় সেবাদানে নানামুখী অনিয়মের সত্যতা পরিলক্ষিত হয়।

​ঘটনাস্থলেই অনিয়মের প্রামাণিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম—এই চারজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন উপস্থিত ছিলেন। উক্ত পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুরে অবস্থিত অপর একটি ভূমি কার্যালয় পরিদর্শনে যান।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa