গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ | sotto unmochon গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ | sotto unmochon
  • বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই’ন্তেকাল: দাফন সম্পন্ন ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র’ক্তা’ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা প্রভাবের হাতবদল নাকি ব্যবসার দখল? গাজীপুরে বাবা-ছেলের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ গাজীপুরে কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার, নেপথ্যে ব্ল্যা’কমেইলের চা’ঞ্চ’ল্যকর তথ্য টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ইয়াসিনের মৃ’ত্যু: চার দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরু’দ্ধ রাজশাহী কারাগারে কারারক্ষীর নামে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ

ডেক্স রিপোর্ট / ২৭১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের কলমেশ্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশ’স্ত্র হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় এক গৃহবধূ ও তাঁর মেয়েকে শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ভুক্তভোগী ফরিদা ইয়াছমিন (৪৬) বাদী হয়ে গাছা থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​মামলার অভিযুক্তরা হলেন—কলমেশ্বর এলাকার আক্কাছ মন্ডলের ছেলে আকরাম মন্ডল (৩২), তাঁর দুই ভাই শাকিল মন্ডল (২৬) ও সোহেল মন্ডল (৩৫) এবং একই এলাকার বেলায়েত হোসেনের ছেলে মাহফুজ (৫৩)।

​অভিযোগ সূত্র জানায়, কলমেশ্বর মৌজায় ভুক্তভোগীর স্বামী মাসুদ খানের ভোগদখলীয় ১১.৭৫ শতাংশ জমি নিয়ে অভিযুক্ত মাহফুজের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ এবং আদালতে দেওয়ানি মামলা (নং-৪২১/২৬) চলমান রয়েছে। গত ২৩ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অ’স্ত্রে সজ্জিত হয়ে ৮-১০ জন সহযোগীসহ উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে সাবমার্সিবল পাম্প বসানোর চে’ষ্টা চালায়। এতে বাধা দিলে ফরিদা ইয়াছমিন ও তাঁর স্বামীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে আকরাম মন্ডল বাদী ফরিদা ইয়াছমিনের চুলের মুঠি ধরে শ্লীলতাহানি ঘটায়। একই সময় মাহফুজ তাঁর গলা থেকে আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। অন্যান্য অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও শ্বাসরোধ করে হত্যার চে’ষ্টা চালায়। ভুক্তভোগীদের আত্মচিৎকারে তাঁদের মেয়ে আঞ্জুমান (২৪) ও ছেলে রাহুল খান (২৮) এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। এতে আঞ্জুমান শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির শিকার হন এবং রাহুল গুরুতর আহত হন।

​ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে গাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ পৌঁছানোর পূর্বেই অভিযুক্তরা গা-ঢাকা দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

​এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa