বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা | sotto unmochon বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা | sotto unmochon
  • বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই’ন্তেকাল: দাফন সম্পন্ন ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র’ক্তা’ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা প্রভাবের হাতবদল নাকি ব্যবসার দখল? গাজীপুরে বাবা-ছেলের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ গাজীপুরে কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার, নেপথ্যে ব্ল্যা’কমেইলের চা’ঞ্চ’ল্যকর তথ্য টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ইয়াসিনের মৃ’ত্যু: চার দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরু’দ্ধ রাজশাহী কারাগারে কারারক্ষীর নামে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২১৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

​রাজশাহীর বাঘার আড়ানী পৌর বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের অংশসহ ভেতরের কিছু আসবাবপত্র ও ব্যানার-পোস্টার পুড়ে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হঠাৎ আড়ানী পৌর বিএনপি কার্যালয়ের সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই তারা কার্যালয়টি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। বোমার আঘাতে মুহূর্তের মধ্যে কার্যালয়ের সামনের অংশে আ’গুন ধরে যায়। শব্দ ও আ’গুন দেখে স্থানীয় লোকজন এবং দলীয় নেতাকর্মীরা দ্রুত ছুটে এসে নিজেদের চে’ষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার খবর পেয়ে রাতেই বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

​এদিকে আজ শনিবার (১৮ জুলাই) সকালে আ’গুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয়টি পরিদর্শনে যান রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক কার্যালয়ে এই ধরনের কাপুরুষোচিত ও স’ন্ত্রাসী হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দু’ষ্কৃতকারী ও হামলাকারী যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এলাকার শান্তি-শৃ’ঙ্খলা বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।

​আড়ানী পৌর বিএনপির নেতৃবৃন্দ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সু’ষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এই নাশকতামূলক কাজের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa