জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় স্মরণীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল | sotto unmochon জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় স্মরণীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল | sotto unmochon
  • বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই’ন্তেকাল: দাফন সম্পন্ন ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র’ক্তা’ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা প্রভাবের হাতবদল নাকি ব্যবসার দখল? গাজীপুরে বাবা-ছেলের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ গাজীপুরে কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার, নেপথ্যে ব্ল্যা’কমেইলের চা’ঞ্চ’ল্যকর তথ্য টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ইয়াসিনের মৃ’ত্যু: চার দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরু’দ্ধ রাজশাহী কারাগারে কারারক্ষীর নামে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় স্মরণীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডেক্স রিপোর্ট / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যু’ত্থানে শহীদদের আ’ত্মত্যাগ এবং আহতদের অবদানকে গভীর শ্র’দ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। উপজেলা প্রশাসনের তথ্য মতে বাঘা উপজেলায় জুলাই যোদ্ধা হিসেবে ৪ জনের নাম উল্লেখ করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীর যোদ্ধা জাহাঙ্গীর হোসেন। তিনি আন্দোলনের দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত সংঘর্ষ ও নিজের গু’লিবি’দ্ধ হওয়ার লোমহর্ষক ও বীরত্বপূর্ণ স্মৃতিচারণ করেন। সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ২০২৪ সালের গণ-অভ্যু’ত্থানে দেশের ছাত্র, জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল নজিরবিহীন। এই আন্দোলনে নিহতদের আ’ত্মার মাগফিরাত কামনা ও আহত-প’ঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, জুলাইয়ের চেতনা নতুন বাংলাদেশের পথচলায় সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনি, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী মোঃ আবু বাশির, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়া রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা জামায়াতের আমির আবদুল আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতা-নেত্রীরা। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবুল কালাম। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa