• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা গাজীপুরে জামায়াতের আলোচনা সভা: শহীদদের স্বপ্ন পূরণে জাতীয় ঐকমত্যের ডাক ব্যালটের লড়াই শেষ হওয়ার আগেই চিরবিদায় নিলেন উত্তরা প্রেস ক্লাবের দুই প্রার্থী জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় স্মরণীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল গাজীপুর সদর থানার অভিযানে বিদেশী পি’স্তল ও গু’লি উ’দ্ধার গ্রেফতার ২ টঙ্গীতে ডিবির মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: সাউন্ড গ্রেনেড বি’স্ফোরণে ছত্রভ’ঙ্গ, ২০ মাদকসেবী আটক গাজীপুরে আবাসিক এলাকায় হানা: ডিবির অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও কারখানা জব্দ গাছায় মাদক সম্রাটের বিরুদ্ধে কথা বলায় বসতবাড়িতে সশ’স্ত্র হামলা, ৩ জন গুরুতর জখম বৃষ্টির দাপটে গাজীপুরে নজিরবিহীন জলজট: পানিবন্দি হাজার হাজার বাসিন্দা, উঠছে খাল দখলের গুরুতর অভিযোগ বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিককে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণ: ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর

ডেক্স রিপোর্ট / ১৭০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকায় চ্যানেল এসের এক সাংবাদিককে ঈদের দিন জোরপূর্বক নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গাছা থানার এসআই সুকান্ত কুমার পাল আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে, শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন আদালত প্রত্যেক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীর উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মিজান মিয়ার ছেলে মিলন (১৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ফালু মিয়ার ছেলে ওমর ফারুক (২৯), বগুড়া জেলার নন্দিগ্রাম থানার আব্দুল হান্নানের ছেলে মধু (২০), কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হান্নান আলী মীরের ছেলে শাহ আলম মীর (৪৬) এবং গাজীপুর জেলার কাপাসিয়া থানার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে কবির ওরফে আব্দুল কাদের (৩৮)। এ ঘটনায় অরুনের বিরুদ্ধে মামলা হলেও তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে ঈদের দিনে কথিত কবির আবাসিক হোটেলে এই নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় গাছা থানায় ৪৭(৫)২০২৬ নং মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৩৬৫ ও ১১৪ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ও ৮(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares